পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সংগ্রহশালা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা চলচ্চিত্রের কিংবদ​িন্ত নায়িকা সুচিত্রা সেনের দ্বিতীয় প্রয়াণ দিবসে গতকাল তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা l ছবি: প্রথম আলো
বাংলা চলচ্চিত্রের কিংবদ​িন্ত নায়িকা সুচিত্রা সেনের দ্বিতীয় প্রয়াণ দিবসে গতকাল তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা l ছবি: প্রথম আলো

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি দ্রুত সংস্কার এবং সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার দাবি দীর্ঘদিনের। সুচিত্রা সেনের দ্বিতীয় প্রয়াণ দিবসের স্মরণসভায় আবারাও উঠে এসেছে সেই দাবির কথা।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রোববার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এ স্মরণসভার আয়োজন করে। বেলা ১১টায় প্রয়াত সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সুচিত্রা সেনের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। স্মরণসভায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক রামদুলাল ভৌমিক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক শিবজিত নাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এম আবদুল আলীম, ছাত্র উপদেষ্টা মো. হাবিবুল্লাহ, পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতিন খান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহের সুলতানাসহ জেলা শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
রামদুলাল ভৌমিক বলেন, ‘ঐতিহ্যের অংশ হিসেবে বাড়িটি দ্রুত সংস্কার করে স্মৃতি আর্কাইভ করার দাবি জানাচ্ছি।’
সুচিত্রা সেনের এই পৈতৃক বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। এ বাড়িতে তিনি বাবা-মা ও ভাই-বোনের সঙ্গে শৈশব-কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে নবম শ্রেণিতে পড়ার সময় তাঁর বিয়ে হয় মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের সঙ্গে। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি কলকাতায় চলে যান।