পাবনায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় ইউনিয়নের বয়রা ও বাগ আছলা গ্রামে আজ শুক্রবার সকালে বজ্রপাতে দুই ব্যক্তি মারা গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন বয়রা গ্রামের আবদুর রহমান মোল্লা (৫০), বাগ আছলা গ্রামের আবু সাঈদ (৫৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে বৃষ্টির মধ্যে ফসলের মাঠে কাজ করছিলেন আবদুর রহমান। এ সময় হঠাত্ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, একই সময়ে বাড়ি থেকে মুলাডুলি বাজারের দিকে যাচ্ছিলেন আবু সাঈদ। পথিমধ্যে বজ্রপাত হলে তিনি মারা যান।
দাশুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।