পাবনায় বজ্রপাতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বিক্রমাদিত্য গ্রামে গত শুক্রবার রাতে বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে গ্রামের মাঠ থেকে তাঁদের লাশ উদ্ধার করেন স্বজনেরা।
সকালে গ্রামের মাঠ থেকে তাঁদের লাশ উদ্ধার করেন স্বজনরা। নিহত তিনজন হলেন দুলাল হোসেন (৩২), নইমুদ্দিন (৫০) ও আবদুল আলিম (৩০)।

স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের পাশে হাটখালী মাঠে দিনভর পেঁয়াজ তোলেন তিনজন। বিকেলে ঝড় শুরু হলে বাড়ি চলে আসেন। সন্ধ্যার পর আবার পেঁয়াজ পাহারা দিতে মাঠে যান। এর পর থেকে তাঁদের রাতে কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে গ্রামের লোকজন কাজে বেরিয়ে মাঠের মধ্যে তাঁদের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁদের ধারণা, রাতে কোনো এক সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন, তিনি এলাকা পরিদর্শন করেছেন। ঘটনা দেখে মনে হচ্ছে, বজ্রপাতে তাঁরা মারা গেছেন।