পাবনায় বাস খাদে পাঁচজনের মৃত্যু আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার বাওইকোলায় বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে চাটমোহর থেকে ছেড়ে আসা মনিষা পরিবহনের একটি বাস বাওইকোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী মো. মিন্টু (৩০), নার্গিস আক্তার (৩৫) ও তাঁর মেয়ে অনিতা (১৬) নিহত হয়। দুর্ঘটনায় আহত ৩২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চাটমোহর উপজেলার মথরাপুর গ্রামের নির্মলা দেরুয়ান (৬০) ও মুলগ্রামের অলকা সরকার (৩৫) মারা যান। পরে গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, জেলা প্রশাসন এ দুর্ঘটনার কারণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।