পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে বিআরটিসির একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন হলেন, পাবনা সদর এলাকার বাসিন্দা আবদুর রহিম (২৮) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা শরীয়ত খান।
পুলিশ জানায়, আজ রাতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে পাবনা সদরে যাচ্ছিল। আর আটজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা পাবনা শহর থেকে টেবুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান প্রথম আলোকে বলেন, বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। তিনটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।