পাবনায় বোমা হামলায় চরমপন্থী নিহত, যশোরে কৃষককে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার আলকদিয়ার বিলে গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষের বোমা হামলায় মোহাম্মদ মিঠু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লালপতাকা-এমএল) সক্রিয় সদস্য। এর আগে গত বুধবার রাতে যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামে আজিজুর বিশ্বাস (৩৫) নামের এক কৃষককে জবাই করে হত্যা করা হয়েছে। সাঁথিয়ার একাধিক ব্যক্তি জানান, উপজেলার আলকদিয়া গ্রামের বাসিন্দা মিঠু গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আলকদিয়ার বিলে যাচ্ছিলেন। এ সময় সাত থেকে আটজনের একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়।যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, মনোহরপুর গ্রামের কৃষক আজিজুর বিশ্বাসের স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে তাঁর ফুফাতো ভাই সিরাজুল ইসলামের পরকীয়া ছিল। একপর্যায়ে আজিজুর বিষয়টি জানতে পারেন। বুধবার রাতে মুঠোফোনের মাধ্যমে আজিজুরকে মনোহরপুর বাজারসংলগ্ন কালভার্টের পাশে আসতে বলেন সিরাজুল। আজিজুর এলে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে জবাই করে হত্যা করেন সিরাজুল।