পাবনায় ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌর এলাকার জাললপুরে গতকাল বুধবার দুপুরে জেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ভেজাল সয়াবিন তেল কারখানার সন্ধান পেয়েছে। অভিযানের সময় কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় আদালত কারখানার যন্ত্রপাতি ও মালামাল জব্দ করেছেন। অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন কবির। তিনি জানান, ওই এলাকার খুশি সয়াবিন তেল নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পাম অয়েলের সঙ্গে বাজারের খোলা সয়াবিন তেল মিশিয়ে বোতলজাত করে ১০০ ভাগ কোলেস্টরেলমুক্ত লিখে বাজারজাত করছিল। ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালান। আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। এ সময় কারখানার সব যন্ত্রপাতি ও ভেজাল করা ৯২ বোতল তেল আদালত জব্দ করেন। ভেজালের অভিযোগে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।