পাবনায় মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে গত সোমবার রাতে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম সঞ্জিৎ কুমার সরকার (৩০)। পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন বিকেলে সঞ্জিৎ কুমারের সাত বছরের মেয়ে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় মেয়েটি প্রতিবেশী রন্টু হোসেনের টিনের ছাপরা ঘরের চালে ওঠে। এতে টিন বাঁকা হয়ে গেলে রন্টু ক্ষিপ্ত হন। রাত ১০টার দিকে সঞ্জিৎ কুমার বাড়িতে ফিরলে রন্টু হোসেনের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়। এ সময় রন্টু ও তাঁর পরিবারের সদস্যরা ইট দিয়ে সঞ্জিৎ কুমারকে আঘাত করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তিনি মারা যান।