পাবনায় মিল্ক ভিটার কর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা-নগরবাড়ী মহাসড়কের গঙ্গারামপুর এলাকা থেকে পুলিশ গত সোমবার রাতে মিল্ক ভিটার একজন কর্মীর লাশ উদ্ধার করেছে। তাঁকে দুর্বৃত্তরা মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার বাসিন্দা। তিনি মিল্ক ভিটার ঢাকার কার্যালয়ের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘শরীরের বিভিন্ন অংশের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় লাশটি আমরা ক্ষতবিক্ষত অবস্থায় পেয়েছি।