পাবনায় মোটরযানে ডিজিটাল নম্বরপ্লেট স্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চুরি, ভুয়া নম্বরপ্লেট ব্যবহার রোধ এবং গাড়ির মালিকদের তথ্য জাতীয় পর্যায়ে সংরক্ষণের সুবিধার্থে পাবনায় মোটরযানে রেট্রোরিফ্লেক্টিভ ভেহিক্যাল (ডিজিটাল) নম্বরপ্লেট স্থাপন শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা জেলা কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। জেলা পর্যায়ে পাবনাতেই প্রথম এ কার্যক্রম শুরু হলো। সকাল ১০টায় জেলা প্রশাসনের সমেঞ্চলনকক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেঞ্চদ, বিআরটিএ পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মোহামঞ্চদ রফিকুল ইসলাম প্রমুখ।মোহামঞ্চদ রফিকুল ইসলাম জানান, এই নম্বরপ্লেটের মোটরযান মালিকদের ঝামেলামুক্ত নিশ্চিত সেবা দেওয়া যাবে। গাড়ি ও গাড়ির মালিকদের সব তথ্য জাতীয় পর্যায়ে সংরক্ষণ করা যাবে।