পাবনায় যুবলীগের নেতা খুনের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা যুবলীগের সহসভাপতি মাহফুজুর রহমান খুনের ঘটনায় মামলা হয়েছে। মাহফুজুরের ভাই মো. রিপন রোববার রাতে পাবনা পৌরসভার এক কাউন্সিলরসহ আটজনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন। অন্যদিকে মাহফুজুরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে তিন দিনের কর্মসূচি দিয়েছে জেলা যুবলীগ।মাহফুজুরকে মুঠোফোনে ডেকে নিয়ে শনিবার রাতে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাঁকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।