পাবনায় রাইফেল ও গুলিসহ দুই চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামে গতকাল সোমবার ভোরে র‌্যাব অভিযান চালিয়ে রাইফেল, গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম (২৮) ও মানিক সরদার। র‌্যাবের দাবি, তাঁরা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য। গ্রামের আবুল কালামের বাড়িতে সন্ত্রাসীরা বৈঠক করছে—এ সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে পাঁচটার দিকে র‌্যাবের একটি দল সেখানে হানা দেয় এবং দুজনকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক একটি থ্রি নট থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।