পাবনায় র‌্যাব পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি গৃহকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামে গত শনিবার রাতে দুর্বৃত্তরা র‌্যাব পরিচয়ে বাসায় ঢুকে গৃহকর্তা মো. তোফাজ্জল শেখকে (৬০) হত্যা করেছে। পরে তারা ঘরের আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে চলে যায়।এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আবদুল মালেক পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আট থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।মামলার এজাহার ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী তোফাজ্জলের নওদাপাড়া গ্রামের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। পরিচয় জানতে চাইলে সন্ত্রাসীরা নিজেদের র‌্যাব সদস্য বলে। দরজা খোলামাত্রই তারা তোফাজ্জলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়। ওই সময় বাসায় শুধু তোফাজ্জল ও তাঁর স্ত্রী ছিলেন।সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।