পাবনায় লাল পতাকার আঞ্চলিক প্রধান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলার ডেমরা ইউনিয়নের সেলুন্দা গ্রাম থেকে গত বুধবার রাতে মো. আবদুল মজিদ ওরফে মজিদ ড্রাইভার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি জেলার ফরিদপুর উপজেলার শাঁখারিপাড়া গ্রামে। পুলিশের ভাষ্যমতে, মজিদ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) ডেমরা অঞ্চলপ্রধান।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম খান জানান, মজিদ দীর্ঘদিন ধরে ডেমরা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় তিনটি হত্যা মামলাসহ বেশকিছু মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।