পাবনায় শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের একটি গ্রামে গত সোমবার দুপুরে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।মেয়েটির বাবা অভিযোগ করেন, দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী ১৪ বছর বয়সের এক ছেলে তাকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। মেয়েটির বাবা আরও বলেন, ‘মামলা হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি।’পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্গিস সুলতানা বলেন, ধর্ষণের শিকার মেয়েটির চিকিৎসা চলছে।