পাবনায় শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে হাবিল মালিথা (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁর বাড়ি ইউনিয়নের চাঁদপুর গ্রামে। তিনি শ্রমিকের কাজ করতেন। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর তিনি মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁকে কোপালে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। খুনের কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।