পাবনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার লস্করপুর মহল্লায় গত শুক্রবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত সজীব শেখ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি ওই মহল্লাতেই।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মহল্লায় নির্মাণাধীন রেলস্টেশন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাতে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হৃদয় হোসেন (২২), রিফাত হোসেন (২৪) ও সজীব শেখ (২০) আহত হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে সজিব মারা যান।