পাবনায় সংঘর্ষে আহতদের মধ্যে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার ঘরনাগরা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে এক ব্যক্তি গত বুধবার রাতে মারা গেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা খলিলুর রহমান স্থানীয় কলমবাগান এলাকায় সম্প্রতি এক খণ্ড জমি কিনে সেখানে একটি দোকান দিয়ে ব্যবসা করছেন। একই গ্রামের সাইদুল ইসলাম ওই জমির মালিকানা দাবি করে খলিলুর রহমানকে জমি ছেড়ে দিতে বলেন। গত মঙ্গলবার দুপুরে সাইদুল ইসলাম লোকজন নিয়ে ওই জমি দখল করতে যান। খলিলুর এবং তাঁর লোকজন বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে খলিলুর রহমান পক্ষের আমিরুল ইসলাম ও ইউনুস আলীসহ ছয়জন আহত হন। গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমিরুলর মারা যান।