পাবনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাড়ী-বগুড়া মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন স্থানীয় কাশীনাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দেলোয়ারা খাতুন (৩৮) ও ভ্যানচালক রেজাউল করিম (৪০)। তাঁদের বাড়ি সাঁথিয়া উপজেলার হুইখালী গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বরাটচারা বটতলায় রিফাত পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে রিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে বাসটি জব্দ করে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন প্রথম আলোর কাছে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।