পাবনায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ কর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা পৌর এলাকার বাংলাবাজারে গতকাল রোববার সন্ত্রাসীদের গুলিতে মুক্তার হোসেন নামে এক যুবলীগের কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোহেল রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে।এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বিকেলে মুক্তার হোসেন বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পেটে গুলিবিদ্ধ হয়ে মুক্তার মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।