পাবনায় সুচিত্রা সেন সঞ্চরণ উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে আজ মঙ্গলবার পাবনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘সুচিত্রা সেন স্মরণ উৎসব-২০১৪’। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আবদুস সাত্তার মিলনায়তনে উৎসবের আয়োজন করেছে প্রথম আলোর পাবনা বন্ধুসভা।
সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী শিল্পোদ্যোক্তা ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান গাজ্জালী ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক।
২৯ জানুয়ারি অনুষ্ঠানের সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মনোয়ার উল আজিজ, একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও পাবনা বন্ধুসভার উপদেষ্টা আখতার জামান। সমাপনী দিনে আলোচনা পর্ব শেষে সুচিত্রা সেন অভিনীত সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। উৎসবে সহযোগিতা করছে পাবনার ইউনিভার্সাল টেস্টি স্যালাইন।
প্রসঙ্গত, সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে।