পাবনায় সুচিত্রা সেন স্মরণোৎসব বন্ধুসভার
বেলা ১১টা। বইছে শীতল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। শব্দযন্ত্রে বাজছিল সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান। সঞ্চালক অনুষ্ঠান শুরুর ঘোষণা দিলেন। নেমে এল নিস্তব্ধতা। মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে এক মিনিট নীরবতা পালন। এরপর প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হলো দুই দিনব্যাপী সুচিত্রা সেন সঞ্চরণ উৎসব।
প্রথম আলো পাবনা বন্ধুসভার আয়োজনে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আবদুস সাত্তার মিলনায়তনে গতকাল মঙ্গলবার উৎসবের উদ্বোধন করেন সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে স্মরণসভা ও দ্বিতীয় পর্বে সুচিত্রা সেন অভিনীত সাগরিকা চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
বক্তব্য পর্বে সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক বলেন, ‘মহানায়িকা সুচিত্রা সেনের সঞ্চৃতিবিজড়িত এই পাবনা। পাবনাবাসীর কাছে সুচিত্রা সেনের মৃত্যু নেই। তিনি প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের হূদয়ে থাকবেন। আমরা তাঁর বাড়িটি দখলমুক্ত করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে দেশ-বিদেশের কোটি কোটি সুচিত্রাভক্ত রয়েছেন।’
সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক রাম দুলাল ভৌমিক বলেন, ‘আইনি জটিলতার কারণে আমরা মহানায়িকার বাড়িটি দখলমুক্ত করতে পারছিলাম না। তবে এই জটিলতা প্রায় নিরসনের পথে।’
পাবনা বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন টিভি ও চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা, পাবনা সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি গণেশ দাস, চিকিৎসক সরওয়ার জাহান, সাংবাদিক এ বি এম ফজলুর রহমান, শিক্ষক শামসুন্নাহার ও বন্ধুসভার সহসভাপতি মুস্তাফিজুর রহমান।
আজ ২৯ জানুয়ারি বুধবার স্মরণ উৎসবের সমাপনী দিবস। সমাপনী দিবসের প্রথম পর্বে সঞ্চৃতিচারণা ও দ্বিতীয় পর্বে সুচিত্রা সেন অভিনীত সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। উৎসবে সহযোগিতা করছে পাবনার ইউনিভার্সাল টেস্টি স্যালাইন।
সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। এই বাড়িতেই শৈশব-কৈশোর কাটিয়েছেন তিনি। তিনি পাবনা বালিকা বিদ্যালয়ে (বর্তমান পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ১৯৪৭ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান তিনি।