পাবনায় সুচিত্রাসেন স্মরণউত্সব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সুচিত্রা সেন স্মরণ উত্সব’ গতকাল বুধবার শেষ হয়েছে৷ প্রথম আলো পাবনা বন্ধুসভার আয়োজনে উত্সবে সহযোগিতা করেছে পাবনার ইউনিভার্সাল টেিস্ট স্যালাইন৷ দুই পর্বের অনুষ্ঠানে প্রতিদিন প্রথম পর্বে স্মরণসভা ও দ্বিতীয় পর্বে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হয়৷
প্রথম আলোর পাবনা জেলা প্রতিনিধি সরোয়ার মোর্শেদের সভাপতিত্বে গতকালের স্মরণসভায় বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিত্সক মনোয়ার উল আজিজ, একুশে বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. জাকির হোসেন, ছড়া ও গল্পকার আখতার জামান, নাট্যকার ও নির্দেশক ফিরোজ খন্দকার, ইউনিভার্সাল ফুড লিমিটেডের বিপণন ব্যবস্থাপক রাজিউর রহমান, শিক্ষক এস এম ফরিদ হোসেন, তাল লয় শিল্পীগোষ্ঠীর পরিচালক সাজ্জাদ সজল ও পাবনা বন্ধুসভার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ৷
মনোয়ার উল আজিজ জানান, মনোযোগ দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করলে কতদূর ওপরে ওঠা যায়, সুচিত্রা সেন তারই উদাহরণ৷ তাঁর প্রতিটি চলচ্চিত্রে কাজের নিষ্ঠা ও মনোযোগ লক্ষণীয়৷ তাই নতুন প্রজন্মের বেশি বেশি সুচিত্রা সেনের চলচ্চিত্র দেখা উচিত৷
স্মরণসভা শেষে গতকাল সুচিত্রা সেন অভিনীত সাড়ে চুয়াত্তর চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়৷ গত মঙ্গলবার সকালে দুই দিনের স্মরণসভার উদ্বোধন করেন পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক৷ এ সময় পাবনার ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান গাজ্জালী ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চিকিত্সক রাম দুলাল ভৌমিক প্রমুখ৷
প্রসঙ্গত, সুচিত্রা সেনের পৈতৃক বািড়টি শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অবস্থিত৷ তিনি পাবনা বালিকা বিদ্যালয়ে (বর্তমান পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন৷