পাবনায় স্কয়ারের আপ্যায়ন ঘর মাতৃছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবারের জন্য পাবনায় স্কয়ার গ্রুপের মেরিল কারখানা প্রাঙ্গণে চালু হলো আপ্যায়ন ঘর ‘মাতৃছায়া’। গতকাল শনিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্কয়ার পরিবারের প্রতিটি সদস্য আমার সন্তানতুল্য। তারা ভালো থাকলে আমি আনন্দিত হই, ব্যথিত হই কষ্টে। প্রতিষ্ঠার শুরুর দিকে এই পরিবারের সদস্যরা গমের আটার সঙ্গে ভুট্টার আটা মিশিয়ে রুটি তৈরি করে খেত। যা খাওয়া ছিল খুব কষ্টকর। তাই আমি আমার পরিবারেও ওই রুটি চালু করেছিলাম। আমার সন্তানেরা খুব কষ্ট করে সে রুটি খেত। পরে সাধ্য হলে দুপুরের খাবার প্রথা চালু করা হয়।’বেলা একটার দিকে ফিতা কেটে ও প্রবীণ কর্মকর্তা-কর্মচারীদের নিজ হাতে খাবার পরিবেশন করে তিনি এই আপ্যায়ন ঘরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ও পরিচালক অঞ্জন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৬৬ সাল থেকে স্কয়ার গ্রুপ তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিনা মূল্যে দুপুরের খাবার পরিবেশন করে আসছে। মাতৃছায়ায় একইভাবে স্কয়ার কনজ্যুমার প্রোডাক্ট ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রায় আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী বিনা মূল্যে দুপুরের খাবার খেতে পারবেন।