পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় স্ত্রীকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া মনজেদ আলীর (৫৫) বাড়ি পাবনা সদর উপজেলার দীঘি গোহাইলবাড়ী গ্রামে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ৩০ জুলাই রাতে মনজেদ আলী তাঁর স্ত্রী রাজিয়া খাতুনকে (৪৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। পরদিন রাজিয়ার ভাই রিন্টু প্রামাণিক মনজেদকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। একই বছরের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তত্কালীন উপপরিদর্শক সেলিম মিয়া আদালতে অভিযোগপত্র দেন।