প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমিনুল ইসলাম বাদশা ছিলেন নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির দূত। তিনি অসাম্প্রদায়িক, সমাজতন্ত্র ও শোষিত মানুষের রাজনীতি করতেন। তাঁর জীবনাদর্শ থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে।’ বিশিষ্ট বামপন্থী নেতা আমিনুল ইসলাম বাদশার ১৬তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় কথাগুলো বলেন তাঁর এক সময়ের সহযোদ্ধা কমরেড জসিম উদ্দিন মণ্ডল। গত সোমবার সন্ধ্যায় পাবনার প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র বলেন, ‘আমিনুল ইসলাম বাদশা ছিলেন একজন আদর্শ ও নীতিমান রাজনীতিবিদ।’ আমিনুল ইসলাম ১৯৯৮ সালের ৪ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।