পাবনায় সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে গতকাল সোমবার দুপুরে একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও চারজন আহত হয়েছে। নিহতের নাম রেজাউল করিম (২৫)। তাঁর বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার নূরনগর গ্রামে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে পাবনা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে চাটমোহর যাচ্ছিল। ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়। আহত ব্যক্তিদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।