পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার দুলাই এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি। পুলিশ বলছে, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। সেটি প​িল্ল বিদ্যুৎ সমিতির মালপত্র নিয়ে যাচ্ছিল বলে তাঁদের ধারণা।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদ হোসেনের ভাষ্য, ঢাকা থেকে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৩-৩৫১২) পাবনার দিকে যাচ্ছিল। দুলাই এলাকায় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সেটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।