পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সুজানগর উপজেলার কাশিনাথপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। আহত হয়েছে দুজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, বালুবোঝাই ট্রাকটি কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আহত তিনজনের মধ্যে একজন মারা যায়। অন্যরা সেখানে চিকিৎসাধীন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।