পাবনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার কোলাদী এলাকায় পাবনা-সুজানগর সড়কে আজ শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন ছয়জন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কোলাদী গ্রামের আবদুস সাত্তার (৫০) ও তাঁর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ছয়জন যাত্রী নিয়ে পাবনা থেকে সুজানগর যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় অটোরিকশা ও নছিমনের অপর ছয় যাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।