পাবনায় হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আতাইকুলায় একটি হত্যা মামলায় তায়েজ উদ্দিন খান (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুন্সি মো. মুশিয়ার রহমান এই রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ২৮ নভেম্বর জামরুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী রাবেয়া খাতুন আটজনকে আসামি করে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৪ সালের ৪ নভেম্বর আটজন আসামিকেই বহাল রেখে আতাইকুলা এসআই সাইফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।