পাবনায় হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় কলেজছাত্রীকে হত্যার দায়ে কেরু (২২) নামের এক তরুণের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার গত বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তরুণের বাড়ি চাটমোহর উপজেলার দাথিয়া কয়রাপাড়া গ্রামে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার মূলগ্রাম কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রহিমা খাতুনকে (১৭) কেরু প্রায়ই উত্ত্যক্ত করতেন। ২০০৭ সালের ৩০ এপ্রিল রহিমা কলেজে যাওয়ার পথে কেরু রহিমাকে কুপিয়ে হত্যা করেন।