পাবনায় হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাঞ্চল্যকর হজরত আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসান ঈমাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের শামসুল আলম (৪৮), আলাউদ্দিন (২২), বাবু হোসেন ( ২১), আয়নাল হোসেন (৩৬) ও জানে আলম (২৫)। মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ১ আগস্ট পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের হজরত আলীকে তাঁর নিজ ঘরে হত্যা করা হয়।