পাবনায় হলো সংগীতানুষ্ঠান 'স্টেশনে বৈঠক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ফেরার উদ্দেশে্য ট্রেন ধরতে স্টেশনে তিন তরুণ তমাল, তানভির ও সানী। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ছেড়ে গেল ট্রেন। পরের ট্রেন আসতে আসতে ভোর। বিরক্তিকর অপেক্ষার সময়টা পার করতে গান গল্পের আড্ডা জুড়ে দিলেন তিন তরুণ।
পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্র মঞ্চে গত শনিবার রাতে এভাবেই শুরু হলো সংগীতানুষ্ঠান ‘স্টেশনে বৈঠক’। সংগীত দল বৈঠকের আয়োজনে অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাবনার প্রবীণ সংগীতশিল্পী প্রলয় চাকী।
তমাল, তানভির ও সানীর সঙ্গে স্টেশনের বৈঠকে যোগ দেন ট্রেন ফেল করা বিশ্ববিদ্যালয় ছাত্রী নুজহাত। গানে গানে, গল্প-আড্ডায় রাত ভোর হয় তাঁদের।