পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স ৬৫ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এই দাবি জানালে তিনি এ কথা বলেন।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।ফেডারেশনের সভাপতি খন্দকার বজলুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বর্তমানে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর। খবর ইউএনবির।এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।