পাবলিক লাইব্রেরি চত্বরে আজ প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগার চত্বরে (পাবলিক লাইব্রেরি) প্রথমা বইয়ের দুনিয়ার আট দিনব্যাপী বইমেলা আজ সোমবার বিকেল চারটায় শুরু হচ্ছে। মেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক মো. হাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। চলবে ২৬ মে পর্যন্ত। মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি বই বিক্রি হবে ৭০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৮ টাকায় এবং ভারতীয় পুরোনো বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে ১ রুপি সমান ১ টাকায়।
শাহবাগে বইমেলা চলাকালে প্রথমা বইয়ের দুনিয়ার শাহবাগ, বাংলাবাজার, কারওয়ান বাজার, চট্টগ্রাম ও রাজশাহী বিক্রয়কেন্দ্রেও মেলার জন্য নির্ধারিত ছাড় পাওয়া যাবে বলে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়েছে।