পাবলিক সার্ভিস ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ স্লোগান সামনে রেখে শরীয়তপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এহসান শাহ, পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ। আলোচনা সভায় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।