পাম্পমালিক-শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করতে পারেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল বিক্রির বিনিময়ে দেওয়া পেট্রলপাম্পের কমিশন দুই ধাপে ১ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তেল বিক্রির কমিশনসহ ১৩ দফা দাবিতে পেট্রলপাম্প ও ট্যাংকলরি ঐক্য পরিষদ আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল। ঐক্য পরিষদের এক নেতা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশ হলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হবে।