পায়ে লিখে সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীফুল ইসলাম তখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র। হাত থেকে উড়ে যাওয়া বেলুন আনতে গিয়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাঁচাতে গিয়ে চিকিৎসকেরা হাত দুটি কেটে ফেলেন তার। সেই থেকে শরীফুল পা দিয়ে লিখতে শেখে। এ বছর পা দিয়ে লিখে সে কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৪.১৯ পেয়েছে। কিশোরগঞ্জ শহরের বয়লা তারাপাশা এলাকার খাদ্যগুদাম সড়কে শরীফুলদের বাসা। বাবা সিরাজুল ইসলাম স্টেশনারি ব্যবসায়ী। মা কোহিনূর ইসলাম গৃহিণী। তিনি জানান, হাত না থাকলেও শরীফুল মুঠোফোন ও কম্পিউটারের কাজে বেশ দক্ষ।শরীফুল জানায়, শরীরে হাত না থাকলেও চলে, মনে সাহস থাকতে হয়। অদম্য চেষ্টা, সাহস তাকে জয়ী হতে সাহায্য করেছে। তবে সে এই ফলে সন্তুষ্ট নয়। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে শরীফুল।