পারকী সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আনোয়ারার পারকী সৈকতকে দেশের আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে রূপ দেওয়া হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে।
মন্ত্রী গতকাল রোববার বেলা ১১টায় পারকী সৈকত পরিদর্শনকালে এ ঘোষণা দেন।