পারভীনা হত্যা মামলার রায় ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কলেজছাত্রী পারভীনা গণধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন দ্বিতীয়বারের মতো পিছিয়েছে। ৯ জুলাই লালমনিরহাটের জেলা ও দায়রা জজ ওসমান হায়দারের আদালত রায় ঘোষণার দিন ধার্য করেছেন।গত ১৯ জুন চাঞ্চল্যকর এ মামলার বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষ হলে ২৭ জুন রায় ঘোষণার প্রথম তারিখ ধার্য করা হয়। কিন্তু ওই দিন মামলার রায় প্রস্তুত না হওয়ায় আদালত পুনরায় রায় ঘোষণার দিন ৩ জুলাই (গতকাল বুধবার) ধার্য করেন। একই কারণে গতকাল রায় ঘোষণা না করে আদালত দ্বিতীয়বারের মতো তারিখ পিছিয়ে ৯ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন।মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১০ জানুয়ারি পারভীনা নিখোঁজ হন। ১২ জানুয়ারি পুলিশ তাঁর লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হালিম বাদশাকে গ্রেপ্তার করে। পারভীনার বড় ভাই সদর থানায় মামলা করেন। আদালতে হালিম বাদশা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর ভিত্তিতে হালিম বাদশা, আতাউর রহমান, রাশেদুল ইসলাম ও মাহবুবুর রহমানকে মামলার আসামি করা হয়।