পারভেজ সভাপতি আনিসুর সম্পাদক পদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপি ও জামায়াত-সমর্থিত সর্বদলীয় ঐক্য পরিষদ আটটি পদ পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগ ও সমমনা দল-সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। সাতটি সদস্য পদের ছয়টিতেই সর্বদলীয় ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী পারভেজ আলম খান ৪৫১ ভোট পেয়ে সভাপতি এবং সরদার আনিসুর রহমান ৫৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সম্মিলিত আইনজীবী পরিষদের জাকির হোসেন এবং সর্বদলীয় ঐক্য পরিষদের কানিজ ফাতেমা সহসভাপতি নির্বাচিত হন।