পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ বলেছেন, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ শিক্ষা ও শিল্প খাতে রাশিয়ার সহযোগিতা থাকবে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর আয়োজন করে। রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত বলেন, ‘এ দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ৪০ বছরের। মাঝখানে এ সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও বর্তমানে তা যথেষ্ট সমৃদ্ধ। আজকের দিনটি দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের নতুন সম্ভাবনার একটি দিন বলে মনে করি।’ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ও চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, বিশিষ্ট বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম।