পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি উদ্বোধন

পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঠপর্যায়ে বাস্তব কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, এই বিদ্যুেকন্দ্র স্থাপনের ক্ষেত্রে সরকার পারমাণবিক নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পরিবেশ ও মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ একটি অপরিহার্য অনুষঙ্গ। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রথমেই প্রয়োজন বিদ্যুৎ। তাই আমরা প্রয়োজনীয় বিদ্যুৎ উত্পাদনে পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি।’
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা শুধু সমালোচনা করে। আর দেশের উন্নয়ন করে আওয়ামী লীগ। ১৯৯৬ সালে ক্ষমতা ছাড়ার সময় আমরা চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে গিয়েছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে তিন হাজার ২০০ মেগাওয়াট করে। ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর আমরা সেই বিদ্যুৎ বাড়িয়ে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। শুধু গ্যাসভিত্তিক নয়, আমরা কয়লা, পারমাণবিক এবং নাবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উত্পাদন করছি।’
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বক্তব্য দেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রোস্যাটম পরিচালক সের্গেই কিরিস্কোর, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দবিরুল ইসলাম, পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ প্রমুখ।
বেলা ১১টা ১০ মিনিটে হেলিকপ্টারে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প মাঠে আসেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১১টায় প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করেন তিনি। আজ বেলা তিনটায় একই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন শেখ হাসিনা।
পরিকল্পনা অনুযায়ী রূপপুরে পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপন করা যাবে কি না, এর পরিবেশগত প্রভাব কী হবে, কী কী ব্যবস্থা নিতে হবে, ব্যয় কেমন হবে—এসব জরুরি বিষয় নির্ধারণের জন্য অনেকগুলো সমীক্ষা করতে হবে। এ জন্য সময় লাগবে অন্তত দেড় বছর।
ওই সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যুেকন্দ্র স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসব প্রক্রিয়ায় কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে রাশিয়ার পারমাণবিক শক্তি করপোরেশন রোস্যাটম। সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।