পারমীর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, আমি কি আর গান শুনতে পাব না? তিন বছর বয়সী শিশু পারমীর এ কথা শুনে মা রূপশ্রী নেওয়ার কেঁদে ফেলেন। যত দিন যাচ্ছে পারমী ততই হারাচ্ছে তার শ্রবণশক্তি। চিকিৎসকেরা বলেছেন, ইতিমধ্যেই পারমীর শ্রবণশক্তি ৯০ ভাগ লোপ পেয়েছে। চিরতরে হারিয়ে যাবে পারমীর শ্রবণশক্তি, যদি না তিন মাসের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এ জন্য অন্তত ৩৫ থেকে ৪০ লাখ টাকা লাগবে। পারমীর মা-বাবা দুজনই বান্দরবান জেলায় স্বল্প বেতনের এনজিওকর্মী। তাঁদের পক্ষে এই ব্যয় বহন করা একেবারেই অসম্ভব। কেননা পরিবারের যা কিছু সহায় সম্পদ ছিল তাও ইতিমধ্যে শেষ হয়েছে পারমীর চিকিৎসায়। মেয়ের চোখের দিকে তাকিয়ে তাঁরা এখন বিপন্ন মানুষ। অসহায়ত্ব নিয়ে ছুটে বেড়াচ্ছেন আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধবদের দ্বারে দ্বারে। এ অবস্থায় আমাদের সহযোগিতাই পারে ফুটফুটে পারমীকে বাঁচাতে। সাহায্য পাঠানোর ঠিকানা: রূপশ্রী নেওয়ার, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪১৯২২৭৩, ন্যাশনাল ব্যাংক, দিলকুশা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।