পারিবারিক অশান্তির কারণে ‘আত্মহত্যা’ করেন কনস্টেবল!
দিনাজপুর পুলিশ লাইনের অস্ত্রাগারের পাহারায় নিযুক্ত কনস্টেবল আশরাফুল ইসলাম পারিবারিক অশান্তির কারণে ‘আত্মহত্যা’ করেছেন। মৃত্যুর আগে হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক ও পুলিশের কাছে তিনি এ কথা বলেন বলে দাবি করা হয়েছে। তবে তাঁর পরিবার দাবি করেছে, তিনি আত্মহত্যা করেননি।দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুজায়েত ইসলাম এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মো. সাইফুল ইসলাম দাবি করেন, সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে দায়িত্ব পালনকালে আশরাফুল নিজের রাইফেল দিয়ে পেটে চারটি গুলি করেন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত একটা ১০ আশরাফুল পারিবারিক কলহের কারণে আত্মহত্যার উদ্দেশে পেটে গুলি করেছেন বলে উল্লেখ করেন। নিহত আশরাফুলের বড় ভাই স্থানীয় তিস্তা ডিগ্রি কলেজের প্রভাষক মো. মহিউদ্দিন জানান, পুলিশ তাঁদের পরিবারকে আশরাফুলের দেওয়া বক্তব্য শুনিয়েছে। কিন্তু তাঁদের বিশ্বাস, আশরাফুল আত্মহত্যা করেননি। এ ব্যাপারে তিনি বলেন, একজন মানুষ আত্মহত্যার উদ্দেশে নিজের পেটে এতগুলো গুলি করতে পারেন না। তা ছাড়া ঘটনার দিন বাড়িতে এমন কিছু ঘটেনি যে তিনি আত্মহত্যা করবেন।