পারিবারিক আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
নারীর ক্ষমতায়ন, নির্যাতন প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বজনীন পারিবারিক আইন প্রণয়নের দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল শুক্রবার সকাল ১০টায় দিনাজপুরে উৎসব কমিউনিটি সেন্টারে সংগঠনটির রাজশাহী বিভাগীয় সংগঠকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় সম্পাদিকা সীমা মোসলেম এ কথা বলেন।দিনাজপুর মহিলা পরিষদের সহসভানেত্রী হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া।দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী বিভাগের ১০টি জেলা থেকে ১৫০ জন সংগঠক অংশ নিয়েছেন।মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা রাখী দাশ পুরকায়স্থ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদিকা সীমা মোসলেম, প্রচার ও গণমাধ্যম সম্পাদিকা কাজী সুফিয়া আখতার, সহ-সাধারণ সম্পাদিকা মাসুদা রেহানা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য সালেহা বানু সাবা, দীপ্তি রানী সিকদার, রীনা আহমেদসহ অন্য নেত্রীরা প্রশিক্ষণের বিভিন্ন কোর্স পরিচালনা করবেন বলে দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা কানিজ রহমান জানান।