পারিবারিক নির্যাতনের কারণে গর্ভপাত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক নির্যাতনের কারণে নার্গিস খানম (২৮) নামের এক নারীর গর্ভপাত ঘটেছে। গতকাল শনিবার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ২৪ সপ্তাহ বয়সের একটি মৃত সন্তান প্রসব করেন। ১১ অক্টোবর তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য কর্মকর্তা অরুণ কান্তি বিশ্বাস বলেন, আঘাতজনিত কারণে ওই নারীর রক্তক্ষরণ হচ্ছিল। এ কারণেই তাঁর গর্ভের সন্তান মারা যায়। নার্গিস খানম জানান, ১১ অক্টোবর জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ির উঠানে তাঁর স্বামী তুর্জাউল তালুকদারকে ভাশুর তায়েব আলী তালুকদার, জমির তালুকদার, ভাশুরের ছেলে ইসলাম তালুকদার ও ভগ্নিপতি বাদল শেখ মারধর শুরু করেন। একপর্যায় তুর্জাউল আত্মরক্ষার জন্য ঘরে ঢুকে যান। এ সময় স্বামীকে বাঁচাতে ঘরের দরজা আগলে দাঁড়ান স্ত্রী নার্গিস। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাঁকে লাথি, কিল, ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়। এ ঘটনার পর থেকে তাঁর রক্তক্ষরণ হচ্ছিল।