দেশে পারিবারিক সমস্যা সবচেয়ে বেশি। মূলত নারীরা এর শিকার। তারা মানসিক চাপ, অর্থ ব্যয়, স্বাস্থ্যহানিসহ নানাভাবে নির্যাতন ও ভোগান্তির শিকার হচ্ছে।আইন ও সালিশ কেন্দ্র (আসক), অক্সফাম নভিব ও নেদারল্যান্ডের টিলবার বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকদল এর আগে মিসর, আজারবাইজান, রুয়ান্ডা ও মালেতে এ ধরনের গবেষণা পরিচালনা করে।গতকাল সোমবার এক আলোচনায় সভায় ওই তথ্য উপস্থাপন করা হয়। এ অবস্থার উত্তরণের জন্য বক্তারা বিচারব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিচারব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে আইনি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। মনোভাবের পরিবর্তন করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।গবেষণা পরিচালনাকারী তিন প্রতিষ্ঠান সিরডাপ মিলনায়তনে যৌথভাবে ওই আলোচনা সভার আয়োজন করে। টিবলার বিশ্ববিদ্যালয়ের গবেষক মৌরিটস বারানডেক্ট ও রবার্ট পর্টার, আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।