পারিবারিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্সের (আইডিয়া) উদ্যোগে এবং ইউএসএআইডি ও প্লানের সহযোগিতায় নগরের মিরবক্সটুলা এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম। এ ছাড়া অনান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় সভানেত্রী সৈয়দা শিরিন আক্তার, ব্লাস্ট সিলেটের সভাপতি ইরফানুজ্জামান, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার, আইনজীবী জহুরা জেসমিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম প্রমুখ।